শিক্ষা- স্বাস্থ্য - কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে রেখেই লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার বিকেলে নির্বাচনে ইস্তেহার (election manifesto) প্রকাশ করবেন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বাঙালির উপর বাংলা বিরোধীদের অত্যাচারের কথাও তুলে ধরা হবে রাজ্যের শাসক দলের তরফে।
Sponsored

গত নির্বাচনের তৃণমূলের স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'। তবে এবার বাংলা বাঁচানোর লড়াইয়ের কথা উঠে আসছে স্লোগানে। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর লড়াইয়ে যেভাবে সুপ্রিম আদালতের সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিরোধিতায় ধর্মতলায় ধর্না দেওয়া সবেতেই বাংলার মানুষের একমাত্র ভরসার নাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই নির্বাচনী ইস্তেহারে আরও বেশি করে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি একগুচ্ছ সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষকবন্ধু, যুবসাথী ইত্যাদির পর কোনও নতুন প্রকল্পের প্রতিশ্রুতির কথা শাসক দলের তরফে জানানো হয় কিনা সেদিকেও নজর থাকবে সাধারণ মানুষের। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে উন্নয়নের কর্মযজ্ঞ, অন্যদিকে বিজেপি রাজ্যে বাঙালি হেনস্থার কথা মনে করিয়ে বাংলা রক্ষাকর্ত্রী হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। তৃণমূল ভবন থেকে এদিন বিকেল চারটে নাগাদ ইস্তেহার প্রকাশ করবেন স্বয়ং সুপ্রিমো।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
1h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
2h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
13h ago
