'ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ'! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের ভোট ঠিকানা বাঁচানোর, এবারের ভোট গণতন্ত্র বাঁচানোর লড়াই। তাই বাংলাকে বিজেপি-শূন্য করে, বাংলার মাটিকে পুণ্য করতে হবে।
Sponsored

নেত্রীর কথায়, বিজেপি যেভাবে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে, বহিরাগত ঢুকিয়ে ভোট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী পথ আটকাতে পারে। তাঁদের ভয় না পেয়ে সদর্পে এগিয়ে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, এবারের ভোট আপনাদের ঠিকানা বাঁচানোর লড়াই। তৃণমূল থাকা মানে মনে শান্তি থাকা। জীবনে ভালো থাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখা। ওদের হাতে যতই কমিশন থাকুক, আমাদের সঙ্গে আছে জনগণ। ভোটার তালিকায় কারচুপি রুখে বিজেপিকে শূন্য করে দেবেন তাঁরাই। ইভিএমে খারাপ থাকলে ভোট দেবেন না। নতুন ইভিএম এনে ভোট করতে হবে। নইলে সারানোর নামে ইভিএমে চিপ ঢুকিয়ে ভোট-কারচুপি করতে পারে।
নেত্রীর সংযোজন বিজেপি একদিকে নাম কাটছে, অন্যদিকে বহিরাগতদের ঢোকাচ্ছে। তারপর লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। তাদেরকে আমাদের থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। তার পরেও বিজেপির হয়ে কাজ করবে! কেন্দ্রীয় বাহিনীকে আমি সম্মান করি। কিন্তু রাস্তা আটকালে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হবে। সেজন্য প্রস্তুত থাকুন। আপনাদের লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছে বিজেপি। আপনারাও ভোটের লাইনে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা নিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিয়ে বিজেপিকে বাংলাছাড়া করতে হবে। তিনি আরও বলেন, বিজেপি মিথ্যে কথার ফুলঝুরি। ইলেকশনের সময়ে প্রতিশ্রুতি দেয়। কখনও ক্যাশ দেয়, কখনও ‘গ্যাস’ দেয়। ওদের বিশ্বাস করলে ঠকতে হবে। তাই সাবধান
এদিন ভোটার তালিকায় নাম বাদ প্রসঙ্গে নেত্রী বলেন, সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষ লোকের নাম তালিকায় উঠেছে। গতকাল তালিকা বেরিয়েছে। বাদবাকিটাও ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করছি। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুরে অনেক নাম বাদ দিয়েছে। বেছে বেছে নাম বাদ দিয়েছে। সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমার কেন্দ্র ভবানীপুরেই ৪০ হাজার নাম বাদ দিয়েছিল। এখন দেখতে হবে কত নাম তুলেছে।
আরও পড়ুন - ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
2h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
7h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
15h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
17h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
17h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
18h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
19h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
20h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
21h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago
