প্রতিনিয়ত বিজেপি নেতারা অসম্মান করে চলেছেন মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhash Chandra Bose)। নেতাজির এই অসম্মান দেশের অপমান। নেতাজিকে অসম্মান করার স্পর্ধায় আমরা স্তম্ভিত। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিজেপি নেতাদের অবমাননাকর কথার বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “নেতাজিকে অপমান! বিজেপি নেতাদের এই স্পর্ধাকে ধিক্কার জানাই। যাঁরা রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামীজি, ক্ষুদিরাম বসু সারা বিশ্বের গর্ব। তাঁদেরকে প্রতিনিয়ত অসম্মান করে চলেছেন বিজেপির নেতারা। আর তা নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিবাদ নেই। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।“ অবিলম্বে নেতাজিকে অপমান করার জন্য শাস্তি দিতে হবে- দাবি জানান মমতা। এরপর জয় হিন্দ, জয়তু নেতাজি, সুভাষবাদ, গান্ধীবাদ স্লোগানে মু্খরিত হয়ে নেতাজি ও ক্ষুদিরাম বসুকে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), দোলা সেন (Dola Sen), কুণাল ঘোষ (Kunal Ghosh), বৈশ্বানর চট্টোপাধায়, উপাসনা চৌধুরী (Upasana Chowdhyay), অর্ণব বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ।

১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। শ্যমবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি দেশাত্মবোধন গান গেয়ে সম্মান জানানো হয় ভারতের বীর সৈনিকদের। তৃণমূল সভানেত্রী বলেন, “নেতাজিকে অসম্মান করতে দেব না। নেতাজি স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় নেতা। আর তাঁকেই বিজেপি অপমান করে চলেছে। গালি দিয়ে চলেছে। আমরা এই অপমানের প্রতিবাদ জানাই। দেশের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্রের অবদান ভোলার নয়। আমরা তা কোনওদিন ভুলব না। যাঁরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাঁরা সবাই আমাদের প্রণম্য, সবাই শ্রদ্ধেয়। তাদের অপমান দেশের অপমান, দশের অপমান। আমরা মানব না নেতাজিকে অপমান। সুভাষবাদ, গান্ধীবাদের নামে স্লোগান তুলেই তাঁদের সেই অপমানের জবাব দেব।“  

 

তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ বলেন, “নেতাজিকে অপমান করা হচ্ছে বেশ কয়েক দিন ধরে। মূলত বিজেপির এক নেতা অপমান করে চলেছেন। তাদের সাঙ্গপাঙ্গরাও অপমান করছে। এর জন্য বিজেপি কোনও ব্যবস্থা নিচ্ছে না। কোনও নিন্দাও নেই কারও মুখে। কাউকে সেন্সর করছে না। নেতাজিকে ভারতের বুকে, বাংলার বুকে যেভাবে অপমান করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজ নেতাজিকে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানালাম। নেতাজিকে অপমানে বিজেপি কোনরকম বিবৃতি দিচ্ছে না, তার মানে তারা বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছে। এই কর্মসূচি তার বিরুদ্ধে প্রতিবাদ। নেতাজিকে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে সেই প্রতিবাদ জানালাম।“