রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর রাজনৈতিক অতীত স্মরণ করিয়ে, নিজের শিকড় চেনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁর জন্য আমার অনেক শুভেচ্ছা থাকবে। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলেই যে কোনওদিন তৃণমূল কংগ্রেস করেননি, এটা আমি নিশ্চয়ই বলব না। আপনিও একদিন কংগ্রেস করতেন, আপনিও তৃণমূল করেছেন। আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু অধিকারীকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন। আপনার জন্য আমি বারবার যেতাম। ক্ষমতা ও পদের লোভে যাঁরা আজ দল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়ে বড় বড় কথা বলছেন, তাঁদের রাজনৈতিক উত্থানের পেছনে যে তৃণমূলের অবদান রয়েছে, তা অত্যন্ত চতুরতার সঙ্গে মনে করিয়ে দেন নেত্রী। অতীতকে স্মরণ করিয়ে দিয়ে দলনেত্রী বলেন, আজ ক্ষমতার শীর্ষে বসলেও শুভেন্দু অধিকারী যে তৃণমূল থেকেই হাতে খড়ি দিয়েছেন এবং একসময় মমতাই তাঁর জন্য বারবার ময়দানে নেমেছেন তা যেন তিনি ভুলে না যান। বিশ্বাসঘাতকরা দল ভাঙার চেষ্টা করলেও কর্মীদের চাঙ্গা করতে নেত্রী বুঝিয়ে দিলেন, আজ যাঁরা শাসক, তাঁদের রাজনীতির অ-আ-ক-খ শেখার দিনগুলোতেও জড়িয়ে ছিল তৃণমূলেরই নাম।
‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
19h ago







