‘তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর’: কঠোর শাস্তির দাবিতে লড়াইয়ের বার্তা মমতার

‘তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর।’ বারুইপুরের সূর্যপুরের নাবালিকাকে নৃশংস নির্যাতন ও খুনের ঘটনার বিচার চেয়ে সরাসরি রাস্তায় নেমেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকেই হাতে মোমবাতি নিয়ে এক প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি। অপরাধীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বারুইপুর ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূলনেত্রী।
Sponsored

সোশ্যাল মিডিয়ায় তৃণমূলনেত্রী লেখেন,
তোমার সুর আমার সুর
জাস্টিস ফর বারুইপুর।
Sponsored

বারুইপুরের নাবালিকা ‘অপরাজিতা’র উপর যে নির্মম অত্যাচার চলেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমি এই চরম মর্মান্তিক ও বর্বরোচিত ঘটনার তীব্র ধিক্কার জানাই! দুর্গাপুর থেকে বারুইপুর বাংলার সর্বত্র এই ঘটনা উদ্বেগজনক। গতকাল আমি এই ঘটনা সম্পর্কে অবগত হয়ে, ‘অপরাজিতা’র পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিজেপি সরকারের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আমাকে নজরবন্দি করে রেখেছিল। আমি ফোনে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। আজ, এই চরম মর্মান্তিক ও বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক, কঠোরতম শাস্তির দাবিতে কালীঘাট থেকে সাংসদ, বিধায়ক ও একনিষ্ঠ কর্মী-সমর্থকদের নিয়ে একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিল শুরু করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় যে, আমি বাড়ি থেকে বেরোতেই বিজেপি সরকারের পুলিশ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের এবং স্বৈরাচারী ও দমনমূলক এই আচরণের আমি তীব্র ধিক্কার জানাই। আমার স্পষ্ট ও আপসহীন দাবি, এই জঘন্য অপরাধের দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং নারী সমাজকে সুরক্ষিত করতে প্রশাসনকে অবিলম্বে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে মা-বোনেদের ওপর পাশবিক নির্যাতন, লাঞ্ছনা ও নিপীড়ন ক্রমশ লাগামহীনভাবে বেড়েই চলেছে। বাংলার মা-বোনেদের ন্যূনতম নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ এই জনবিরোধী, নারী-বিদ্বেষী বিজেপি সরকার। বাংলার পবিত্র মাটিতে নারীদের সম্মান ও মৌলিক অধিকার রক্ষার্থে আমাদের আপসহীন লড়াই, এই আন্দোলন ক্ষমতার জোরে প্রতিহত করা যাবে না। অপরাধীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আপসহীন লড়াই চলবে।
Sponsored

প্রসঙ্গত, এদিন মিছিল শুরু হতেই তৈরি হয় তুমুল উত্তেজনা। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূল নেত্রীর মিছিল আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। তৈরি করা হয় ব্যারিকেড। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে রাখা যায়নি। কেন্দ্রীয় বাহিনীর বাধা টপকে, ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
5h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
7h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago





