হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, হঠাৎ করেই কমিশনের ওয়েবসাইট থেকে বহু ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে। ‘হ্যাকিং’-এর যুক্তি সামনে আনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “হ্যাকিং হয়েছে, না ইচ্ছাকৃতভাবে বজ্জাতি করা হচ্ছে—তার জবাব দিতে হবে। না হলে মানুষই জবাব দেবে।”
Sponsored

মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত সম্পূর্ণ অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়নি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে রাজ্যজুড়ে ক্যাম্প করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তাও দেওয়া হবে বলে জানান। তাঁর অভিযোগ, আধার কার্ড দেখিয়েও বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে তিনি ‘দুই ভাইয়ের চক্রান্ত’-এর ইঙ্গিত করে বিজেপি ও কমিশনকে কটাক্ষ করেন।
সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ভোটচুরি রুখতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে মহিলাদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা সামনে থেকে লড়াই করবেন, পুরুষরা পাশে থাকবেন। নিজের লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছি, লড়াই চালিয়ে যাব।”
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রায় আট লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও সেই তালিকা প্রকাশ্যে আনা হয়নি। আদিবাসী, রাজবংশী এবং বাঙালিদের নাম বেছে বেছে বাদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর আশঙ্কা, এর পরবর্তী ধাপে এনআরসি চালুর মাধ্যমে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা হতে পারে। যদিও তিনি স্পষ্ট জানান, তা হতে দেবেন না।
এ দিন নির্বাচন কমিশনের একটি চিঠিতে বিজেপির প্রতীকের উল্লেখ রয়েছে বলে অভিযোগ তুলে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। বাংলার সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলা সব ধর্মকে নিয়ে চলে। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী—সবই আমাদের উৎসব। রাম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”
প্রশাসনিক বদলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে না জানিয়ে একাধিক আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে, যা প্রশাসনিক কাজে প্রভাব ফেলতে পারে। সভা শেষে রাজ্যের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাঁচ বছরের শান্তির জন্য এক দিনের সতর্কতা দরকার। বাইরে থেকে কেউ এসে যাতে অনিয়ম করতে না পারে, তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
আরও পড়ুন - বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
Just now

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
8h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
10h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
11h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
12h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
12h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
13h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
15h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
16h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
16h ago
