শ্রীরামপুরে (Serampore) ২৫ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Trinamool Chairperson Mamata Banerjee) সভা। আইনি জটে ঝুলে রইল মামলা। সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে মামলা ফিরল একক বেঞ্চে। মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটি ফেরত পাঠিয়েছে সিঙ্গল বেঞ্চে। কর্মসূচির ভবিষ্যৎ ঝুলে রইল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
শুক্রবার দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত পাঁচ হাজার মানুষের জমায়েতের অনুমতি চেয়ে হাই কোর্টে (High Court) যায় মমতা-তৃণমূল। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharyya) সিঙ্গল বেঞ্চ জিটি রোডে মিছিলে নিষেধাজ্ঞা জারি করে তবে, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মাহেশ জগন্নাথ মন্দিরের মাঠে সর্বোচ্চ দুই হাজার জমায়েতে সভার শর্তসাপেক্ষ অনুমতি দেয়। কিন্তু শেষ মুহূর্তে সেই জমি দিতে আপত্তি জানায় জগন্নাথ মঠ কর্তৃপক্ষ। এই নির্দেশের পরই রাজ্য ও মন্দির কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তাদের আইনজীবীরা সওয়াল করেন, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি, মন্দির অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে। ফলে সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ফের মামলার শুনানি হয়।
কিন্তু মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটি ফেরত পাঠিয়েছে সিঙ্গল বেঞ্চে। ২৫ সেপ্টেম্বর মধ্যে নির্দেশ দেবেন একক বেঞ্চ। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
















