জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ধৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক সদস্যকে ঘিরে তদন্তে পশ্চিমবঙ্গের যোগ সামনে আসার পর আগের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (BJP leader Samik Bhattacharya)। তবে শুধু তৃণমূল আমলকে নয়,বাম আমল নিয়েও সমালোচনা করেছেন তিনি। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল ‘সেফ প্যাসেজ', আর তৃণমূল জমানায় তা হয়েছে ‘সেফ হোম’ এই বলে কটাক্ষ করেন তিনি। তদন্তে ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচি সংক্রান্ত তথ্য উদ্ধারের অভিযোগ প্রকাশ্যে আসতেই তিনি দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রশ্রয়ের ফলেই পশ্চিমবঙ্গে জঙ্গি সংগঠনগুলি নিজেদের ভিত্তি মজবুত করার সুযোগ পেয়েছে।
বাংলায় জঙ্গি গ্রেফতার! গত ২ সরকারকে কাঠগড়ায় তুললেন শমীক
Sponsored

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, "বাম আমলে পশ্চিমবঙ্গ সেফ প্যাসেজ ছিল, আর তৃণমূল একে সেফ হোম বানিয়ে দিয়ে গেছে। তবে এখন আর বাবরের রাজত্ব নেই, সবাই ধরা পড়বে।" তাঁর অভিযোগ, খাগড়াগড় বিস্ফোরণ, আইএসআইএস-যোগে গ্রেফতারি কিংবা ২৬/১১ মুম্বই হামলার সঙ্গে কলকাতার মৌলালির প্রসঙ্গ টেনে আনেন তিনি। বর্ধমানকে আলাদা করে দায়ী না করে তিনি বলেন, "না, বর্ধমান একা নয়। এর আগে কোচবিহারকে সেন্টার করে কোভিডের সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়েছিল জঙ্গিরা। ভারত সরকার রাজ্য সরকারকে বিষয়টি জানালেও তখন কোনও দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। আজ সর্বত্র এরা ঢুকে পড়েছে, এমনকি ঝাড়খণ্ডেও প্রভাব বিস্তার করছে।"
একইসঙ্গে শমীকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্লক ভোট ও রাজনৈতিক স্বার্থে কট্টরপন্থীদের লালন-পালন করা হয়েছে। তাঁর দাবি, সেই কারণেই একসময় জঙ্গি সংগঠনগুলির মধ্যে এই ধারণা তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গ তাদের জন্য নিরাপদ জায়গা। শেষে তিনি বলেন, "এটা কোনও পোলারাইজেশন নয়। দীর্ঘদিন মৌলবাদকে লালন করার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানব সভ্যতার এই শত্রুদের চিহ্নিত করে শেষ করে দেওয়া উচিত। নো মার্সি টু দ্য মার্সেনারিজ।"
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
টুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল
6h ago

কনস্টেবল নিয়োগে সুযোগ পাচ্ছেন না তৃতীয় লিঙ্গের নাগরিকরা, রাজ্যের হলফনামা চাইল আদালত
8h ago

সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, শ্রাবণী মেলা স্পেশাল লোকাল নিয়েও বড় ঘোষণা
11h ago

বিচারককে হেয় করতে মানহানিকর মন্তব্যের অভিযোগ? শামিমকে শোকজ করার নির্দেশ হাই কোর্টের
20h ago

ধর্মের নামে তারকেশ্বরে ব্যবসা! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ভক্তদের থেকে ‘ফি’ নেওয়ার অভিযোগ
23h ago







