ফের নাবালিকা নির্যাতনের অভিযোগ বারুইপুরে (Baruipur)। দিন কয়েক আগেই বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য (State)। এরই মধ্যে নতুন অভিযোগ সেই বারুইপুরেই।

বারুইপুর থানার শাসন এলাকার ঘটনা। অভিযুক্ত মথুরাপুরের বাসিন্দা। খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে বারুইপুরে নিয়ে যায় সে। অভিযোগ, এলাকার এক বাসিন্দার কাছে ঘর ভাড়া চেয়েছিল অভিযুক্ত। মেয়েটিকে দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এর পরেই তাদের আটকে রাখেন বাড়ির মালিক। খবর দেওয়া হয় থানায়।

সোমবারের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ (Police)। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রায় ৩০ টি ধর্ষণ-নির্যাতন এবং মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে।