নাগেরবাজারে (Nagerbazar) রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসার প্রতিবাদ করতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার তরুণী। বাইক থেকে নামিয়ে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা।

শুক্রবার রাতে নাগেরবাজার থেকে লেকটাউন যাওয়ার সময় আক্রান্ত হন তরুণী। তিনি জানিয়েছেন, রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা চলছিল। সেই সময় রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য বাইক থেকে হর্ন দেওয়া হলেও তাতে কাজ হয়নি। উল্টে দুষ্কৃতীরা চড়াও হয়। বাইক থেকে নামিয়ে চালক বন্ধুকে মারধর করার পর তরুণীর শ্লীলতাহানির করা হয় বলে অভিযোগ। সেই সময় আশেপাশে যাঁরা প্রতিবাদ করতে এগিয়ে যান তাঁদেরও আক্রমণ করা হয়। 

আক্রান্ত তরুণী গোটা ঘটনার বিবরণ দিয়ে  নাগেরবাজার থানায় ৪ দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।