তৃণমূল কংগ্রেসের আমলে কোনও কাজ হয়নি বলে অভিযোগ এনে উত্তরকন্যায় আগামী দিনে আরও একাধিক দফতরের কাজের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধেয় শিলিগুড়ি-বর্ধমান রোডের উড়ালপুল উদ্বোধন করে আরও একবার উন্নয়নের বার্তাও দিলেন তিনি।
আমজনতার সুবিধার্থে উত্তরকন্যায় আরও সরকারি দফতর, উত্তরবঙ্গে উড়ালপুল উদ্বোধনের পরে বার্তা মুখ্যমন্ত্রীর
Sponsored

আজ উড়ালপুল উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ বহু বিশিষ্টরা। উদ্বোধনের পর সেতুর উপরে বিশিষ্টদের নিয়ে হাঁটেনও তিনি। রাজ্যে পালাবদলের পর এখনও পর্যন্ত প্রতিমাসেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, উত্তরবঙ্গের মানুষজনকে অনেক সময় বিশেষ সরকারি কাজের জন্য কলকাতায় ছুটে যেতে হয়। সেটি বহু ক্ষেত্রেই সময় ও ব্যয়সাপেক্ষ। এই কথা মাথায় রেখেই উত্তরকন্যায় আরও একাধিক সরকারি দফতরের কাজ শুরু হবে, বলেও বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে আটকেছিল উন্নয়ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন উত্তরবঙ্গে নজর দেওয়া হত না। বিজেপি সরকার আসার পরে উত্তরবঙ্গ থেকেই মোট ১০ জন মন্ত্রী হয়েছেন। আগামী দিনে উত্তরবঙ্গে আরও রাস্তা-রেল হবে। চিকেনস নেক-কে সামনে রেখে শিলিগুড়ি-সহ আশপাশের এলাকার উন্নয়নের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হচ্ছে। এবারের বাজেটেও উত্তরবঙ্গের বরাদ্দ দ্বিগুণ। হাঁসিমারা ও বাগডোগরা বিমানবন্দরও সম্প্রসারণ আগামী দিনে হবে। উন্নয়নের জন্য জমি দেওয়ার বিষয়টিও চলছে, বলে জানিয়েছেন তিনি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
ভিনধর্মে বিয়েতে বাধা! কী নির্দেশ কলকাতা হাই কোর্টের
9h ago

BJP-তেই কি মিশে যাবে NCPI? জল্পনা উস্কে মঙ্গলে শুভেন্দুর সঙ্গে বৈঠক কাকলি-শতাব্দীদের
10h ago

টাকিতে ভোটে হিংসার অভিযোগ! নেত্রীর বিরুদ্ধেই বিক্ষোভ বিজেপি কর্মীদের
10h ago

সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরতে বার্তা, ‘অন্নপূর্ণা’র টাকা নিয়ে বড় ঘোষণা
12h ago

ধর্মতলায় ছাত্র যুবদের আন্দোলনে অশান্তির ঘটনায় গ্রেফতার বেড়ে ১৬, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
15h ago






