হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) জাল বিল্ডিং প্ল্যান বানিয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) থেকে ৪ কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ, মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা নগদ উদ্ধার করল পুলিশ। মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায় নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ পাওয়ার পরই হেয়ার স্ট্রিট থানা তদন্তে নামে। ধৃতরা ভুয়ো বিল্ডিং প্ল্যান দেখিয়ে PNB থেকে দফায় দফায় কয়েক কোটি টাকা লোন নিয়েছেন বলে অভিযোগ। কেন হাওড়া পুরসভার তরফে নথি যাচাই করা হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ধৃতদের আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হতে পারে।
















