দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন (Mosharraf Hossain)। নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করার পাশাপাশি ঋতব্রতপন্থী শিবিরের সঙ্গে যে তাঁর ভালই যোগাযোগ রয়েছে একথাও স্পষ্ট করে দিয়েছেন। ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফাটল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঢালাও প্রশংসা করে মোশারফ জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে তিনি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ করতে চান।
Sponsored

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই তৃণমূল কংগ্রেস ছেড়ে হয় কেউ অন্য শিবিরে যোগ দিচ্ছেন কেউ আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিতে চাইছেন না দিচ্ছেন। তাহলে কি ক্রমশই 'শক্তিশালী' হয়ে উঠছেন ঋতব্রতপন্থী বিধায়করা, একেবারেই কি কোণঠাসা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় - গত এক মাস ধরে এই নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের ( Itahar, North Dinajpur) তৃণমূল বিধায়ক দলীয় পদ ছাড়ার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। কিন্তু আসল ঘটনা কি সত্যিই তাই? কারণ মোশারফ নিজেই স্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)- সন্দীপন সাহাদের সঙ্গে তাঁর বেশ ভালো যোগাযোগ রয়েছে। এরপর দুই দুই যোগ করে চার করতে খুব একটা বেশি সময় লাগেনি। শুক্রবার নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট অধিবেশনের দিন বিধানসভায় গরহাজির ছিলেন মোশারফ হোসেন। বোঝাই যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দূরত্ব বজায় রাখতে চাইছিলেন। অবশেষে জল্পনা সত্যি হল। এদিন ইটাহারের জয়হাটের চেকপোস্ট এলাকার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোশারফ বলেন, ‘‘রাজ্যের সরকার বদল হওয়ায় আগের মতো আর কাজ করতে পারছি না। তাছাড়া মা অসুস্থ কয়েকদিন আগেই মক্কা থেকে বাড়ি ফিরেছেন মা। এই অবস্থায় কয়েকদিন ধরে বিধানসভায় যেতে পারছি না। আর তাই সংখ্যালঘুর দায়িত্ব থাকতে চাই না।” তবে তিনি যেভাবে ঋতব্রতদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা 'বিদ্রোহী' তৃণমূল বিধায়কদের তালিকায় আরও এক নাম যুক্ত হল!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
2h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
11h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago





