কলকাতা ২৮°সে
ব্রেকিং
তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীতৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
রাজ্য

ঋতর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারীর রহস্যমৃত্যু, তদন্ত চাইলেন শতরূপ

ঋতর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারীর রহস্যমৃত্যু, তদন্ত চাইলেন শতরূপ

এবিপি আনন্দের আলোচনাসভায় বোমা ফাটালেন শতরূপ ঘোষ৷ বালিশ–শিবিরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে তদন্ত চাইলেন তরুণ এই সিপিএম নেতা৷ স্পষ্ট ভাষায় বললেন, নিজের পাপ ঢাকতেই কি প্রথমে তৃণমূল কংগ্রেস ও এখন বিজেপির কোলে আশ্রয় নিয়েছে ঋতব্রত? তদন্ত হোক৷ মানুষ জানুক আসল কথা৷

Sponsored

Sranchi In Article

বালিশ–ঋতর বিরুদ্ধে কে কোন অভিযোগ এনেছিলেন? ২০১৬ সালে বালুরঘাটের বাসিন্দা নম্রতা দত্ত ধর্ষণের অভিযোগ আনেন ঋতর বিরুদ্ধে৷ ঋত সেইসময় সিপিএমের সাংসদ৷ পার্টিতেও একের পর এক মহিলাঘটিত অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়তে শুরু করেছে৷ কিন্তু কোনও অভিযোগই সামনে আসেনি৷ নম্রতা সাহস করে প্রকাশ্যে এসেছিলেন৷ ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাষায় বলেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশে এবং বিদেশে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছে ঋত৷ পুলিশে অভিযোগ করেন৷ গ্রেফতারের দাবি জানান৷ পুলিশ তদন্তও শুরু করে৷ ঘটনার কয়েক মাস পরেই দল থেকে বহিষ্কৃত হয় ঋত৷ এবং খুব দ্রুত মুকুল রায়ের সৌজন্যে তৃণমূলের আশ্রয়ে চলে আসে৷ আশ্চর্যজনকভাবে মামলাও ক্রমশ হিমশীতল ঘরে চলে যায়৷ স্কলার নম্রতা হতাশ হয়ে নেদারল্যান্ডে গবেষণার কাজে ফিরে যান৷ পরে লন্ডনে গবেষণা করছিলেন৷ সেই নম্রতার রহস্যজনক মৃত্যুর খবর প্রকাশ্যে এনে হইচই ফেলে দিলেন তরুণ এই সিপিএম নেতা৷

বুধবার শতরূপ এবিপি আনন্দের আলোচনা সভায় বলেন, তৃণমূলের ছত্রছায়ায় চলে আসার পরেই হঠাৎ একদিন বালুরঘাটের কাঁঠালপাড়ায় নম্রতা দত্তর বাড়ির ঘটনা চমকে দিল৷ প্রতিবেশীরা জানান, দু’দিন ধরে নম্রতাদের বাড়ির দরজা বন্ধ ছিল৷ তিনি একাই ছিলেন৷ সাড়া না পেয়ে পাড়ার লোক দরজা ভেঙে ঢুকে দেখেন নম্রতা অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছেন৷ রহস্যজনক ঘটনা৷ কেন হল, কে করল––তার কোনও হদিশ প্রতিবেশীরা করতে পারেননি৷ হাসপাতালে মৃত্যু হয় প্রতিভাবান গবেষক নম্রতার৷ তার কিছুদিন পরেই নম্রতার ভাইয়েরও মৃত্যু হয়৷ গোটা পরিবারটা শেষ৷ কী হল ঘটনাটা? নম্রতা অভিযোগ করেছিলেন৷ তদন্ত চলছিল৷ তদন্ত মাঝপথে আটকে গেল৷ তারসঙ্গে এই মৃত্যুর ঘটনার কি কোনও সম্পর্ক আছে? নাকি এটা স্বাভাবিক মৃত্যু? শতরূপের প্রশ্ন, আমরা আশা করেছিলাম যেদিন তৃণমূল সরকার থেকে যাবে, সেদিন এই তদন্তগুলো হবে৷ তদন্তগুলো এগোবে৷

কিন্তু বাস্তব হল এটাই, অভিযুক্ত বালিশ–ঋত তৃণমূল ছেড়ে এখন বিজেপির কোলে দোল খাচ্ছে৷

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

বিচারপতিকে অশালীন মন্তব্য: আইনজীবী ফিরদৌস সামিমকে তীব্র ভর্ৎসনা, কৈফিয়ত তলব হাইকোর্টের

১২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

নেতাজির অসম্মানে কড়া পদক্ষেপ, ক্ষমা চেয়ে পোস্ট ডিলিটেও ছাড় নয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘সেবাকেন্দ্র’ চালুর নির্দেশ

১২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আকাশপথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ, জমির অপেক্ষায় কলাইকুন্ডা-হাসিমারা বিমানঘাঁটি

১২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বন্যাবিধ্বস্ত আসামের পাশে পশ্চিমবঙ্গ, ১০ কোটি ত্রাণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

১২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

জমি বিক্রির অভিযোগে রতুয়ার প্রবীণ বিধায়ককে ঘিরে উত্তেজনা, উঠল ‘চোর চোর’ স্লোগান

১২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টের

১২/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →