Site Logo

ডব্লিউবিসিএস-দের এসডিও পদে নিয়োগে নয়া নিয়ম: বড় ঘোষণা নবান্নের

EBBS Desk·
ডব্লিউবিসিএস-দের এসডিও পদে নিয়োগে নয়া নিয়ম: বড় ঘোষণা নবান্নের

মন্ত্রিসভার বৈঠকের রেশ কাটতে না কাটতেই বড়সড় প্রশাসনিক রদবদলে সিলমোহর দিল নবান্ন। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) আধিকারিকদের পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের নিয়মে আমূল সংশোধন এনে বুধবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। নতুন এই নির্দেশিকার ফলে মহকুমা শাসক বা এসডিও পদে নিয়োগের পথ অনেকটাই প্রশস্ত হল তরুণ আমলাদের জন্য।

Sponsored

Sranchi In Article

রাজ্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনীতে সম্মতি দিয়েছেন। মূলত ২০২১ সালের ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) অফিসার্স (পে) রুলস’-এ এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনও ডব্লিউবিসিএস আধিকারিক যদি টানা পাঁচ বছর সন্তোষজনক ভাবে কাজ করেন, তবেই তিনি মহকুমা শাসক বা সমগোত্রীয় পদের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন।

উল্লেখ্য, এই পাঁচ বছরের মেয়াদের মধ্যে আধিকারিকদের প্রবেশন পর্ব বা শিক্ষানবিশ কাল এবং বিডিও হিসেবে কাজের সময়সীমাকেও অন্তর্ভুক্ত করা হবে। আগে এই পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতার মাপকাঠি নিয়ে যে জটিলতা ছিল, নতুন নিয়মে তা অনেকটাই স্পষ্ট করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে এও সাফ জানানো হয়েছে যে, পাঁচ বছর পূর্ণ হওয়া মানেই পদোন্নতি বাধ্যতামূলক নয়। প্রশাসনের কাজের প্রয়োজন এবং শূন্যপদের প্রাপ্যতার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে জেলা স্তরের প্রশাসনে আরও গতি আসবে। বিডিও হিসেবে সফলভাবে কাজ করার পরেই যোগ্য আধিকারিকরা দ্রুত মহকুমা সামলানোর দায়িত্ব পেতে পারেন। এর ফলে যেমন প্রশাসনিক কাজে অভিজ্ঞতার সঠিক প্রয়োগ হবে, তেমনই সিভিল সার্ভিস আধিকারিকদের মনোবলও বৃদ্ধি পাবে। বুধবার অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই নবান্নের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন- অভিষেকের অভিযোগে ঘুম ভাঙল কমিশনের! ব্যাখ্যা তলব মুরুগনের

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

4h ago

More from রাজ্য

View All →