এডিজি-সিআইডি পদ থেকে সরানো হল সুপ্রতিমকে, ৩৩ আইপিএস বদলির নির্দেশ নবান্নের

মঙ্গলের সকালের রাজ্য পুলিশে (WB Police) বড় রদবদলের নির্দেশ। গুরুত্বপূর্ণ এডিজি সিআইডি পদ থেকে সরিয়ে দেওয়া হল সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar)। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি টেলিকম পদ দেওয়া হয়েছে। নটরাজন রমেশবাবুকে ডিজি সিআইডি করা হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে ত্রিপুরারি অথর্ভকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত রাঠোড়কে। এদিন রাজ্য পুলিশের ৩৩ আইপিএস অফিসারকে বদলির নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)।
Sponsored

রাজ্যে নির্বাচনী বিধি কার্যকর হতেই কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুপ্রতিম সরকারকে। তাঁকে বেশ কিছুদিনের জন্য তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের অবজারভার হিসেবেও পাঠানো হয়েছিল। এবার তিনি এডিজি টেলিকমের দায়িত্ব পেলেন। ওয়্যারলেস টেলিকমিউনিকেশন সিস্টেম চালানোর দায়িত্ব থাকে এডিজি টেলিকমের হাতে। পুলিশ মহলে এই পদের সেরকম কোনও গুরুত্ব নেই।বারুইপুরের দুজন অ্যাডিশনাল এসপি-কেও সরানো হয়েছে। সূর্যপুরে ধর্ষণের ঘটনার পর পিনাকি দত্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল অতীশ বিশ্বাসকে। ডিআইবি, বারুইপুর হয়েছেন পিনাকী দত্ত। এছাড়াও উল্লেখযোগ্য রদবদলের মধ্যে এডিজি, উত্তরবঙ্গ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদে আনা হয়েছে কে জয়রামনকে। এসটিএফের (STF) আইজি পদে ছিলেন প্রবীণ ত্রিপাঠি। তাঁকে বদলি করা হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হোমগার্ড বিভাগে, আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ডিসি পদে ছিলেন আইপিএস স্পর্শ নীলাঙ্গী। তাঁকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হল।
Sponsored

কোচবিহার, দার্জিলিংয়ের এসপি পদে রদবদল হয়েছে। আইপিএস প্রতীক্ষা ঝড়খড়িয়াকে দার্জিলিং থেকে কলকাতা পুলিশে বদলি করে দার্জিলিং জেলায় নতুন এসপি করা হয়েছে শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আইপিএস মণীশ যোশিকে কলকাতা ট্রাফিক বিভাগ থেকে সরিয়ে কোচবিহারের এসপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





