ভোটাভুটির সম্ভাবনা থাকলেও, অবশেষে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) জন্যে শাসক-বিরোধী মিলিয়ে ২০ জনের নামের তালিকা জমা পড়ল বিধানসভায়। বৃহস্পতিবার, বিরোধী তৃণমূলের তরফে ৬টি নাম জমা পড়েছে। মমতা-পন্থী শিবির থেকে ১ জনের নাম এবং ঋতব্রত শিবির থেকে ৫ জনের নাম জমা পড়েছে। বাকি ১৪জন শাসকদল থেকে। সূত্রের খবর, স্পিকার (Speaker) মনোনীত বিরোধী দলনেতার শিবিরের ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) পিএসি চেয়ারম্যানকরা হতে পারে।
বিধানসভার রীতি অনুযায়ী, PAC চেয়ারম্যান দায়িত্ব দেওয়া বিরোধীদলকে। যদিও আগেরবার PAC চেয়ারম্যান নিয়ে বিতর্ক দানা বাঁধে। মমতা-সরকার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে। বিজেপি বিধায়ক হিসেবেই তিনি বিধানসভায় যান। কিন্তু পরে দলবদল করেন বলে অভিযোগ। যদিও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। বিধানসভার নথি অনুযায়ী, বিজেপি বিধায়ক হিসেবেই ছিলেন। ২০২১ সালের জুলাই মাসে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (Chairman) নিয়োগ করেন বিধানসভার তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তা নিয়ে বিতর্কে দেখা দেয়।
এবার পিএসি-র জন্য ২০ জন বিধায়কের মনোনয়নপত্র জমা পড়েছে। মমতা-পন্থী শিবিরের পক্ষ থেকে পিএসি-র জন্য বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম জমা পড়েছে। আর ঋতব্রত শিবিরের তরফে ৫ জনের নাম জমা পড়েছে। তাঁর হলেন, ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানি, সমর মুখোপাধ্যায়, বিপ্লব মিত্র, কানাইয়ালাল আগরওয়াল।
বিধানসভা সূত্রে খবর, শাসকদলের ১৪জন বিধায়ক হলেন- অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্য়ায়, সোনম লামা, সৌরভ শিকদার, সুব্রত ঠাকুর, স্বপনকুমার দাস।
বিধানসভার রীতি অনুযায়ী, বিধানসভার পিএসি চেয়ারম্যান পদটি বিরোধী দলের বিধায়ককেই করা হয়। সূত্রের খবর, পিএসি চেয়াররম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ফিরহাদ হাকিম।
















