তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উর্ধ্বমুখী উষ্ণতা ও তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে আগামী দুসপ্তাহ স্কুলগুলিকে মর্নিং শিফটে ক্লাস পরিচালনা করার অনুমতি দিল শিক্ষা দফতর (School Education Department)। শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের আগাম নোটিশ দিয়ে নতুন সময়সূচি কার্যকর করার কথাও বলা হয়েছে।
Sponsored

সোমবার বিকাশ ভবন থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যেভাবে বেলা বাড়তেই জেলায় জেলায় তাপপ্রবাহ (Heatwave) লক্ষ্য করা যাচ্ছে তাতে পরিস্থিতি বিচার করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধা মতো সকালে সময়সূচি নির্ধারণ করতে পারবে। পড়ুয়াদের পড়াশোনা যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়ার পাশাপাশি তাঁদের শারীরিক সুস্থতাকেও প্রাধান্য দেওয়া দরকার। প্রাথমিক এবং মাধ্যমিক দুই স্তরের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে সব জেলার স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিকাশ ভবন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
Just now

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
3h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
12h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
14h ago





