রাজ্য জুড়ে চলবে ঝড়-বৃষ্টির দাপট। নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর ফলে ঝড়বৃষ্টি আপাতত থামছে না রাজ্যে। এদিকে উল্টে গেল উত্তরবঙ্গের ছবি। সেখানে ঝড়-বৃষ্টি চললেও দুর্যোগ কেটে যাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, আরও দু’দিন দুর্যোগের সম্ভাবনা রাজ্য জুড়ে
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
19h ago







