বাংলার শিক্ষা পোর্টালে প্রযুক্তিগত সমস্যার জেরে অসম্পূর্ণ রয়েছে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ৩০ জুনের মধ্যে সম্পূর্ন কাজ শেজ করার কথা ছিল। কিন্তু শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ জানিয়েছেন যে এই কাজ করতে তাঁরা বাধাপ্রাপ্ত হচ্ছেন। সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে একাদশের রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
সংসদ সভাপতি মসিউর রহমান সর্দার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, পোর্টাল সচল হতে আরও ১৫ দিন লাগতে পারে। তাই রেজিস্ট্রেশনের দিনক্ষণ এখনই বাড়ালে লাভ হবে না। কারণ, এখনও পোর্টালের সমস্যা রয়েছে। সেই কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ৪ থেকে ১৩ অগাস্ট অনলাইনে পোর্টালটি আরও একবার খোলা হবে। কোনও জরিমানা ছাড়াই ওই সময় ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু ১৩ তারিখের পর ১৪ থেকে ১৮ অগাস্টের মধ্যে রেজিস্ট্রেশন করলে জরিমানা দিতে হবে।
















