উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ থেকে অপসারিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা (Jyotipriya Mallick's Daughter) প্রিয়দর্শিনী মল্লিক। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক রদবদল শুরু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়দর্শিনীকে (Priyadarshini Mallick) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের (WBCHSE) সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। হঠাৎ করে অপসারণ কেন? সূত্রের খবর প্রাক্তন মন্ত্রীর কন্যাকে বারবার পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি। তাই এবার পদ থেকে সরিয়ে দেওয়া হল।
Sponsored

এই প্রসঙ্গে প্রিয়দর্শনী বা তাঁর বাবা জ্যোতিপ্রিয়র কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সূত্রের খবর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই নাকি এই পদক্ষেপ করা হয়েছে। অপসারণের সিদ্ধান্তে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি রয়েছে তা শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি স্বাক্ষরিত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের সিদ্ধান্ত? বিজ্ঞপ্তিতে প্রিয়দর্শিনীকে কলকাতার আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ দিতে নির্দেশও, দেওয়া হয়েছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
