রাতভর পুলিশি অভিযান, বারুইপুরে অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার আরও ২২!

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur, South 24 Parganas) নাবালিকার ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর রবিবার দিনভর দফায় দফায় বিক্ষোভ অশান্তি ছড়ায় এলাকায়। গোলমাল পাকানোর অভিযোগে আগেই ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার তার সঙ্গে যুক্ত হল আরও ২২ জন। রেল থেকে সড়ক অবরোধ, পুলিশের উপর হামলা, সন্দেহের বসে একজনকে পিটিয়ে মারার মত মারাত্মক ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বারুইপুরে গোলমাল পাকানোর অভিযোগে এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Sponsored

কিশোরী ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত একজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। বাকি অভিযুক্তদের সকলকেই ধরেছে পুলিশ। মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন যে দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। সেইমতো ডেডলাইনও বেধে দেন শুভেন্দু। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন যাঁরা অশান্তি পাকিয়েছে তাঁদের প্রত্যেককে ধরা হবে। সেইমতো সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। বুধবার সারারাত চলে তল্লাশি অভিযান। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হতে পারে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
4h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
5h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





