Site Logo

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

EBBS Desk·
বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা।

প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাপস রায় জানান, বুধবার এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ প্রক্রিয়া চলবে। আগামী ১৫ মে, শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ বা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, শাসকদলের তরফে অধ্যক্ষ পদের প্রার্থী হিসেবে তাপস রায়ের নামই উঠে আসার সম্ভাবনা প্রবল।

রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসন থাকলেও বর্তমানে ২৯০ জন বিধায়ক শপথ নিতে চলেছেন। ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন এখনও বাকি। এ ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবীর দু’টি করে আসনে জয়ী হওয়ায় চারটি আসনের হিসাব আপাতত পূর্ণ হচ্ছে না। প্রোটেম স্পিকার তাপস রায়ই এই ২৯০ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণের সূচি অনুযায়ী, বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা শপথ নেবেন। তাঁদের সঙ্গেই উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা এই পর্বে থাকবেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রার্থীরা শপথ নেবেন। সবশেষে দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমান সহ জঙ্গলমহলের জেলাগুলির বিধায়কদের শপথগ্রহণ হবে।

আরও পড়ুন- ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

6h ago

More from রাজ্য

View All →