রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন তিনি। তাঁর পায়ে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন।
Sponsored

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই রাজবাড়ি এলাকায় ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে হিংসা শুরু হয়। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ওসি ভরত প্রসুন কর। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় হঠাৎই একটি বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সরাসরি ওসির পায়ে গিয়ে লাগে সেই গুলি। আচমকা এই হামলায় ছত্রভঙ্গ হয়ে পড়ে পুলিশ বাহিনী। ওসির সঙ্গেই আহত হন আরও এক পুলিশকর্মী।
রক্তাক্ত অবস্থায় ওসিকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার গুরুত্ব বুঝে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজে রাতভর এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। নামানো হয়েছে বিশাল র্যাফ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন - বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
4h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
5h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
6h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
7h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
8h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
9h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
11h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
12h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago
