পুজো আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ‘লাভলি’ মোমেন্ট তৈরি হবে না, তাও কি হয়? রাজনীতি হোক বা বিনোদন, নিজের চেনা মেজাজে লাইমলাইট কেড়ে নিতে ওস্তাদ কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পুজোর বিশেষ ফটোশুটের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে চিরতরুণ বিধায়ককে দেখা যাচ্ছে একদম নিজস্ব, রোমান্টিক এবং রঙিন মেজাজে।
আরও পড়ুন: আকাশযুদ্ধে নতুন অধ্যায়, পোখরানে ড্রোন প্রযুক্তির মহড়া বায়ুসেনার
রাজনীতির ময়দান সামলানোর পাশাপাশি ক্যামেরার ফ্ল্যাশলাইটের সঙ্গে মদন মিত্রের প্রেম দীর্ঘদিনের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, উৎসবের আমেজে সেজে উঠেছেন তিনি। কখনও চশমা ঠিক করে, কখনও আবার তাঁর চেনা স্টাইলে পোজ দিয়ে ক্যামেরার লেন্সকে মাত করছেন। ব্যাকগ্রাউন্ডে চলছে গান, আর তাঁর ঠোঁটে সেই চেনা চওড়া হাসি। নেটিজেনরা বলছেন, “রাজনীতিবিদ তো অনেকেই হন, কিন্তু মদন মিত্র একজনই—যিনি ষাটোর্ধ্ব বয়সেও কুড়ির যুবকদের টেক্কা দিতে পারেন!”
আরও পড়ুন: সাংসদ পদে ইতি টেনে ছোটপর্দায় কোয়েল! রিয়্যালিটি শো-তে ডেবিউ ‘মিতিন মাসি’র
প্রসঙ্গত, শুধু এই ফটোশুটেই নয়, কিছুদিন আগে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চেও হাজির হয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গুগলি হোক বা প্রতিযোগীদের প্রশ্ন—সবকিছুর মাঝেই ওয়ান অ্যান্ড ওনলি মদন মিত্র তাঁর সেই চিরপরিচিত মজার ও রোমান্টিক মুডে মাতিয়ে রেখেছিলেন গোটা সেট। দাদাগিরির মঞ্চে তাঁর রসিকতা এবং চনমনে উপস্থিতি আরও একবার প্রমাণ করে দিয়েছিল যে, ট্রোল হোক বা প্রশংসা, ট্রেন্ডিংয়ে কী করে থাকতে হয় তা মদন মিত্রের চেয়ে ভালো আর কেউ জানেন না।
আরও পড়ুন: মাঝ আকাশে বিবস্ত্র! তরুণীর কীর্তিতে মার্কিন বিমানে হুলুস্থুল
পুজোর কাউন্টডাউন শুরু হতেই মদন বাবুর এই নতুন অবতার তাঁর অনুগামীদের উৎসবের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার, পুজোর দিনগুলোতে কামারহাটির ‘কালারফুল’ বিধায়ক আমাদের জন্য আর কী কী ‘ওহ লাভলি’ সারপ্রাইজ তুলে রাখেন!
















