আমরা ১০৫টা সামাজিক প্রকল্প করেছি, তার পরিষেবা দিয়ে গিয়েছি কেন্দ্র টাকা বন্ধ করা সত্ত্বেও। কিন্তু সামাজিক প্রকল্পে এখন আর পরিষেবা পাচ্ছেন না মানুষ। বুধবার ফেসবুক লাইভে নতুন সরকারের ব্যর্থতা তুলে ধরলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন কেউ অন্নপূর্ণা একমাস পাচ্ছেন, আর এক মাস পাচ্ছেন না। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা আজ অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না। এক থেকে দেড় কোটি নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধু কি তাই, মিড-ডে মিল রান্না যাঁরা করতেন তাঁদের বাদ দিয়েছে। অনেকে স্কুলে আসত, ডিম পেত, দুমুঠো খেতে পেত, খাবার নিয়েও যেত বাড়িতে। এজন্য প্রাইমারিতে ড্রপ আউট শূন্য হয়ে গিয়েছিল প্রাথমিকে। আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররাও কিছু করে খেত। তাঁদের রুজি রোজগার কেড়ে নেওয়া হয়েছে নতুন সরকারের আমলে। জীবন-জীবিকা হারিয়ে লাখ লাখ মানুষ খেতে না পেয়ে আজ মৃত্যুপথযাত্রী হয়েছে।
নতুন সরকারের জমানায় এক-দেড় কোটি নাম বাদ সামাজিক প্রকল্প থেকে, তোপ মমতার
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
19h ago







