রাজ্যে সক্রিয় জঙ্গি কার্যকলাপ! বর্ধমান থেকে জঙ্গি হামিমের গ্রেফতারির পর এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার রানা রাউত (Rana Raut) ওয়াহাব আলম নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান। বুধবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত বনগাঁয় তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ (STF)। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা ২০১২ সালে নেপাল দিয়ে বেআইনিভাবে ভারতে আসে। যাচ্ছে। এরপরই রানা বাংলায় ঘাঁটি গেড়ে বসে। তদন্তে জানা গেছে, এই ব্যক্তি ভারতীয় রেল ও সেনার বিভিন্ন গতিবিধির উপর নজর রাখছিল। এমনকি এদেশে থাকতে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে সন্দেহভাজন জঙ্গিকে ভারতের নথি বানিয়ে দিতে সাহায্য করেছিল কলকাতার তপসিয়ার এক ব্যক্তি। তাকেও ধরেছে পুলিশ।