পুজোর আগেই সুখবর রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য। শারদীয়ার  আগে বাড়ছে মহার্ঘ ভাতা। আগামী ১ অক্টোবর থেকেই রাজ্যের ত্রিস্তর পরোস্তার পঞ্চায়েত কর্মী এবং পেনশন ভোগীদের জন্য বাড়ছে মহার্ঘভাতা এবং মহার্ঘ ত্রাণ। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 

 পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে ষষ্ঠ বেতন কাঠামো সুপারিশ অনুসারে, সংশোধিত কাঠামো অনুযায়ী পঞ্চায়েত কর্মীসহ ত্রিস্তর পঞ্চায়েতে পূর্ণ সময়ের কর্মী পেনশন ভোগী ও পারিবারিক পেনশন ভোগীরা ১ অক্টোবর থেকে মূল বেতনের সঙ্গে আরও ৩৮ শতাংশ অতিরিক্ত ডিএ এবং ডিআর পাবেন। যদিও চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা এই আওতায় পড়বে না তাদের দৈনিক মজুরি ১১০ টাকা বাড়ানো হয়েছে।

 উল্লেখ্য রাজ্য সরকারের পোষিত বিদ্যালয়গুলি শিক্ষক-শিক্ষক কর্মীরা অতিরিক্ত ডিএ পাবেন কিনা সেই বিষয়ে পষ্ট জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা

রাজ্য আদালতকে জানিয়েছে, ঘোষিত মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি। অর্থ দফতর এই বিষয়ে কিছু ঠিক করেনি। এরপরই অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন রাজ্যের অর্থের দফতর বকেয়া ডিএ দেবে না? এরপরই এই ঘটনায় রাজ্যের অর্থ দফতরের কাছে ১৭ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলবের নির্দেশ দিয়েছেন তিনি।