গ্রেফতার পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ(Tirthankar Ghosh)। দক্ষিণেশ্বর থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের (Nirmal Ghosh)ছেলেকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই তাঁকে আদালতে পেশ করা হবে।

 

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং লটারির এক কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলেকে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে  পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েন তীর্থঙ্কর, কিন্তু বিজেপির কাছে পরাজিত হন। রাজ্যে পালা বদলের পরই  পুলিশের স্ক্যানারে ছিলেন নির্মল পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলায় দীর্ঘদিন ধরেই তাঁর নাম জড়িয়েছিল। এখানেই শেষ নয়, জোর করে লটারির টাকা আত্মসাত করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। লটারি প্রাপকের থেকে ১ কোটি টাকা মারধর করে নিয়ে নেন প্রাক্তন বিধায়কের পুত্র।

 সম্প্রতি  তাঁর বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজির অভিযোগও ওঠে। তিনি ছাড়াও তাঁর বাবা এবং পানিহাটির এক হোটেল মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও থানায় দুরনিতি-সহ তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু তীর্থঙ্করের খোঁজ পাওয়া যাচ্ছিল না মোবাইলের টাওয়ার লোকেশন ট্রাক করতে শুরু করে। তবে কয়েক মাস গা ঢাকা দিয়েও লাভ হল না।

এমনকি পুলিশের স্ক্যানারে আছে নির্মলও। আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল পানিহাটির প্রাক্তন বিধায়কের। সম্প্রতি তাঁকে ঋতব্রত শিবিরে দেখা যায়। যদিও নির্মলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।