শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh) কথায় তেমনই ইঙ্গিত। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল ব্যবস্থা ফিরিয়ে এনেছে কেন্দ্র সরকার (Central Government)।২০২৪ সালের ২৩ ডিসেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষার অধিকার আইনের সংশোধনী এনে পরিবর্তন করা হয়েছিল। কিন্তু বাংলায় তা চালু হয়নি। এবার বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতেই সেই নীতি কার্যকর করার চিন্তাভাবনা করা হচ্ছে।
Sponsored

এই প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,“দলের বিধায়কদের একটা বড় অংশ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে কথা বলছি। এছাড়া রাজ্যের যাঁরা বিশিষ্ট শিক্ষাবিদ তাঁদের সঙ্গেও আমরা কথা বলছি। আমরা বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেব।” মনে করা হচ্ছে খুব শীঘ্রই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে শিক্ষা ব্যবস্থার পুর্নগঠন নিয়ে আলোচনায় বসতে চলছেন শঙ্কর ঘোষ ও স্বপন দাশগুপ্ত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিজেপি সরকারের আমলে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত পাশ ফেল ব্যবস্থা পুনরায় চালু হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
5h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
11h ago
