Site Logo

কমিশন যেন ‘যেমন খুশি সাজো’র মঞ্চ, কমিশনার ‘টেলার স্যার’

EBBS Desk·
কমিশন যেন ‘যেমন খুশি সাজো’র মঞ্চ, কমিশনার ‘টেলার স্যার’

দেশের গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন 'যেমন খুশি সাজো'-র মঞ্চ হয়ে উঠেছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এমন কোনও কাজ নেই যে তারা করতে পারে না। এহেন কমিশনের কাণ্ডকারখানায় প্রতিনিয়ত মানুষকে বিপর্যস্ত হতে হচ্ছে। বিজেপির সাজানো 'জোকার' জ্ঞানেশ কুমারের এই অত্যাচার বাংলার মানুষ ক্ষমা করবে না। নির্বাচন কমিশনের পাহাড়সম এই অপরাধের শাস্তি জনগণই দেবে। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারকে ‘যেমন খুশির সাজো’র ‘টেলার স্যার’ চরিত্রে বসানো হয়েছে। তিনি এসআইআরে নাম কেটে ভোটার তালিকা ‘জুড়তে’ ব্যস্ত।

Sponsored

Sranchi In Article

বিজেপির সুবিধা করার জন্য কমিশন অপরিকল্পিত এসআইআরের নামে বারবার নিজেদের গড়া নিয়ম বদল করছে, পরীক্ষা না করেই ভুল সফটওয়্যার ও অ্যালগরিদম ব্যবহার করে ১.৪ কোটি বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার ফন্দি আঁটছে। এর ফলে শুধু সাধারণ ভোটাররাই নয়, এসআইআর প্রক্রিয়ায় নিয়োজিত সরকারি আধিকারিকরাও বিভ্রান্ত হয়েছেন। তাঁদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠিয়ে কার্যত বেআইনিভাবে কাজ করিয়েছে কমিশন। এই ধরনের অজস্র অপরাধের শাস্তি তাদের পেতে হবে। আর জনগণই গণতান্ত্রিকভাবে সেই শাস্তি দেবে বিজেপি ও তাদের কমিশনকে।

বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি স্বেচ্ছাচারিতার পর্যায়ে নিয়ে চলে গিয়েছে কমিশন। এই কাজে কর্তৃপক্ষকে রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে। তাদের ক্ষমতাহীন মধ্যস্থতাকারী করে তোলা হয়েছে। কমিশন অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কোনওটিই জনসমক্ষে প্রকাশ করেনি। ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে মৌখিকভাবে নির্দেশ জারি করে গিয়েছে শুধু। সেই আদেশগুলি সাধারণ নাগরিকদের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। তাদের পরিচয়, ভোটাধিকার এবং নাগরিকত্বকে অযথা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন- ৭০ দিনে ১০ লক্ষ মানুষকে পরিষেবা, নজির গড়ল রাজ্যের ভ্রাম্যমাণ ইউনিট ‘স্বাস্থ্যবন্ধু’

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

Just now

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

4h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
রাজ্য

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির

4h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
রাজ্য

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির

5h ago

More from রাজ্য

View All →