৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest warrant) জারি হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার সাংস্কৃতিক মহল। সেই মামলায় শনিবার (Saturday) নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে (Krishnanagar District Court, Nadia) হাজির হয়ে শর্তসাপেক্ষে জামিন পেলেন শ্রীজাত। জামিন মিললেও আপাতত আদালতের অনুমতি ছাড়া কলকাতা ও কৃষ্ণনগরের বাইরে যেতে পারবেন না তিনি।
Sponsored

প্রায় আট বছর আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করা একটি কবিতাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল এই বিতর্ক। ২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী হওয়ার পর একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। সেই লেখার কয়েকটি লাইন নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ করা হয়, কবিতার মাধ্যমে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক ছড়িয়ে পড়ে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করেন রোমিত শীল (Lawyer Romit Sheel) নামে এক আইনজীবী ।
মামলাকারীর দাবি ছিল, আদালতের তরফে বারবার বলা হলেও হাজিরা দেননি কবি। এরপরই এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ভোটের ঠিক আগে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। সংস্কৃতি মহলের একাংশের দাবি ছিল, একজন কবিকে টার্গেট করেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও সেই সময়কার বিরোধী শিবিরের বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ থাকলে আইন আইনের পথেই চলবে।
শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান শ্রীজাত (Srijat Banerjee)। মামলাকারীর তরফে জামিনের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে কবিকে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া আপাতত শহরের বাইরে যেতে পারবেন না তিনি। এই ঘটনাকে ঘিরে ফের নতুন করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
5h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
11h ago
