কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

ঘরে ফিরলেন দময়ন্তী, নিখোঁজ থাকা রাইফেল শুটারের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ঘরে ফিরলেন দময়ন্তী, নিখোঁজ থাকা রাইফেল শুটারের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বাড়ি ফিরলেন পদকজয়ী রাইফেল শুটার দময়ন্তী সেন (Damayanti Sen)। শনিবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে তাঁর খোঁজ মেলে। হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) সূত্রে জানা গিয়েছে, বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য এবং প্রবল মানসিক অবসাদের কারণেই বাড়ি ছেড়েছিলেন দময়ন্তী (Damayanti Sen)।

Sponsored

Sranchi In Article

রথযাত্রার দিন সকালে দময়ন্তী মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে মোবাইল বা টাকা-পয়সা কিছুই ছিল না। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি বাড়ি না ফেরায় আশেপাশে খোঁজ করেন পরিবারের সদস্যরা। এরপর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোশ্যাল মিডিয়াতেও গোটা ঘটনার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন দময়ন্তীর বাড়ির লোকেরা। ঠিক কী হয়েছে তা কিছুতেই বোঝা যাচ্ছিল না। এরই মাঝে জানা যায় মাহেশের রথের মেলায় নাকি তাঁকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও চাঞ্চল্য ছড়ায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন অভিযোগ করেন, স্টেশন থেকে কোনও সিসিটিভি ফুটেজ রেল কর্তৃপক্ষ হাওড়া সিটি পুলিশকে না দেওয়ার ফলে তাঁর মেয়েকে খুঁজতে অনেক সময় লেগে যাচ্ছে।দময়ন্তীকে খুঁজতে হাওড়া সিটি পুলিশের তরফে চারটি দল গঠন করা হয়। অবশেষে শনিবার ক্রীড়াবিদের খোঁজ মিলেছে। কিন্তু গত দুদিন ধরে কোথায় ছিলেন দময়ন্তী? কৃতি রাইফেল শুটার পুলিশকে জানান, দিনকয়েক ধরে পড়াশোনা ও খেলাধূলা নিয়ে চাপে ছিলেন। তার ফলে মানসিক উদ্বেগ আর অবসাদ বাড়ছিল। মা-বাবার সঙ্গে মনোমালিন্যও চলছিল। এর ফলেই তিনি বাড়ি না ফিরে একাধিক জায়গায় ঘুরে বেড়ান। দময়ন্তী আদৌ সত্যি বলছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →