ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), চব্বিশ ঘন্টা কাটার আগেই এবার সেই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)।
Sponsored

রাতের অন্ধকারে ডায়মন্ড হারবারের একটি সরকারি লজে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার (Dipak Haldar)। সঙ্গে কয়েকজন বিজেপি নেতাও ছিলেন। গত ২০ এপ্রিল সেই ফুটেজ প্রকাশ্যে এনে নির্বাচন কমিশনের (EC) কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ডায়মন্ড হারবার কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী পান্নালাল হালদার (Pannalal Haldar) বলেন, বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার রুজু করছে। এরপর রবিবার মগরাহাট পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে তোপ দাগেন অভিষেক। বলেন, “ভেবেছিলেন তাঁরা চুপিসারে বৈঠক সেরে ফেলতে পারবেন এবং কেউ টেরও পাবে না। ধরা না পড়ে তাঁরা আলাদাভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির হয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু আমি তো সর্বত্র বিরাজমান। আমি মুখোশ খুলে দিয়েছি। সেই গোপন বৈঠকের ভিডিও আপনারা ইতিমধ্যেই প্রকাশ্যে দেখতে পেয়েছেন।' পাশাপাশি ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিকদের বদল নিয়েও সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটার আগেই এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হল রাজ্যের শাসক দল।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
2h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
3h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
6h ago
More from রাজ্য
View All →
স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
6h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
7h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
10h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
18h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago
