"ও যেমন দুষ্কর্ম করেছে তেমন ফল পেয়েছে", পুলিশি এনকাউন্টারে প্রভাসের মৃত্যুর পর প্রতিক্রিয়া তাঁর মা সন্ধ্যা মণ্ডলের (Sandhya Mondal বারুইপুরে নৃশংস ঘটনায় ছেলের নাম জড়ানোর পরই জন্মযাত্রী খোদ তাঁর তীব্র শাস্তির দাবি জানিয়েছিলেন। এরপর বুধবার সকালে জানতে পারলেন পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়েছে। মায়ের কষ্ট হওয়ার স্বাভাবিক স্বীকার করেও সন্ধ্যার (Sandhya Mondal) সাফ সিদ্ধান্ত, যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে। তিনি এবং পরিবারের কেউ শেষবারের মতো প্রভাসে দেহ দেখতে চান না।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নিমাণ করতে প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুরে। এরপর সেখানে পুলিশের বন্দুক হাতিয়ে নিয়ে গুলি করে পালাতে যায় প্রভাস। পাল্টা গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় ধর্ষণ খুনের অন্যতম মূল অভিযুক্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকাল থেকে দেহ হস্তান্তর সংক্রান্ত সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু করা হলেও প্রভাসের মা বলেন, “পুলিশ এসে জিজ্ঞাসা করে, আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? আমি বললাম হ্যাঁ। তারপর বলল, আপনার ছেলে মারা গেছে। আপনি দেখতে চান?আমি বলেছি, আমি দেখতে চাই না। আমরা কেউ যাব না। আপনারা যা করার করুন।মেয়েটার সঙ্গে যা করেছে… ওর সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে। কর্মের ফল পেয়েছে।”
















