কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

‘তৃণমূলেই আছি, নেত্রীর সঙ্গেও কথা হয়’, হাইকোর্টের ছবি ঘিরে জল্পনা ওড়ালেন  প্রতিকূর

‘তৃণমূলেই আছি, নেত্রীর সঙ্গেও কথা হয়’, হাইকোর্টের ছবি ঘিরে জল্পনা ওড়ালেন  প্রতিকূর

বাম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রতিকূর রহমান অন্য কোনো দলে যোগ দিচ্ছেন— সম্প্রতি নেটমাধ্যমে একটি ছবি ঘিরে তৈরি হওয়া এই জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিলেন তিনি নিজেই। হাইকোর্টের এজলাসে বামপন্থী এক আইনজীবীর পাশে তাঁর উপস্থিতির ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল নতুন জল্পনা। সেই জল্পনায় জল ঢেলে প্রতিকূর স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি এখনও জোড়াফুল শিবিরেই আছেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। 

Sponsored

Sranchi In Article

ঘটনার সূত্রপাত কলকাতা হাইকোর্টের একটি এজলাসে। মঙ্গলবার পাঁচ নম্বর কোর্টরুমে একটি মামলার শুনানি চলাকালীন বাম-ঘনিষ্ঠ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের পাশে দেখা যায় প্রতিকূরকে। ছবি ভাইরাল হতেই রাজনীতির অন্দরে প্রশ্ন ওঠে, তবে কি আবার পুরনো ঘর সিপিএমের দিকেই ঝুঁকছেন তিনি? নির্বাচন পরবর্তী সময়ে রাজনীতি ছাড়ারও একটি জল্পনা ছড়িয়েছিল তাঁর নাম ঘিরে। 

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রতিকূরের বক্তব্য, তৃণমূল ছেড়ে তিনি অন্য কোথাও যাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিয়মিত কথা ও সাক্ষাৎ হয়। রাজনীতি ছাড়ার খবরও কাল্পনিক বলে জানান তিনি। তাঁর কথায়, নির্বাচনের পর থেকে তিনি পুরোদমে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেছেন। বিজেপির বিরুদ্ধে যেমন রাস্তার লড়াই দরকার, তেমনই আইনি লড়াইয়ের তাগিদ থেকেই আইনজীবী হিসেবে আদালতে আসা। 

প্রতিকূরের সিনিয়র আইনজীবী ওমর ফারুক গাজী জানান, এদিন একটি পুলিশ হেফাজতে মৃত্যুর মামলার শুনানিতে তাঁরা এজলাসে উপস্থিত ছিলেন। ২০১৬ সালে আইন পাশ করে পরের বছর বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রতিকূর এতদিন ফুলটাইম রাজনীতি করার কারণে আইনি পেশায় সময় দিতে পারেননি। দলবদলের পর থেকেই তিনি পুরোদমে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →