পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে কার্যত উৎসবের মেজাজ শৈলশহর দার্জিলিংয়ে। রাষ্ট্রপতির এই সফর মূলত সাংস্কৃতিক ঐতিহ্য এবং নারী ক্ষমতায়নের বার্তাকে সামনে রেখেই সাজানো হয়েছে।
Sponsored

শুক্রবার সফরের প্রথম দিনেই রাষ্ট্রপতি দার্জিলিং হিল ফেস্টিভ্যালের (Darjeeling Hill Festival) আনুষ্ঠানিক সূচনা করবেন। বিশেষত, ‘বন্দে মাতরম’ সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব এক ঐতিহাসিক মাত্রা পেতে চলেছে। ওই দিনই দার্জিলিংয়ের লোক ভবনে ‘রুট অ্যান্ড রিদম’ (Root & Rhythms) নামক একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। পাহাড়ের জনজাতি গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
পাহাড়ে থাকলেও শুক্রবার খড়্গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জুবিলি বর্ষের একটি বিশেষ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন রাষ্ট্রপতি। ‘ওমেনস লিডারশিপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ (নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন) শীর্ষক একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রামের উদ্বোধন করবেন তিনি। উচ্চশিক্ষা ও কারিগরি ক্ষেত্রে নারীদের আরও বেশি করে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৭ মার্চ, শনিবার রাষ্ট্রপতি যোগ দেবেন নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে। ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল আয়োজিত এই বিশালাকার সম্মেলনটি এবার দার্জিলিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। আদিবাসী সমাজ ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে দেশ-বিদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে দার্জিলিং জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদিকে ভোটার তালিকা নিয়ে পাহাড়ের বর্তমান রাজনৈতিক চাপানউতোর, অন্যদিকে খোদ রাষ্ট্রপতির সফর— সব মিলিয়ে উত্তরবঙ্গ প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা হয়ে তাঁর দার্জিলিং পৌঁছনোর কথা রয়েছে।
আরও পড়ুন- বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
