Site Logo

গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

EBBS Desk·
গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

শনির সকাল থেকে গুমোট গরম, বিকেলের পর ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (rain alert in South Bengal)। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে আজ উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শনিবার ভারী (৭- ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sponsored

Sranchi In Article

উত্তর -দক্ষিণে বর্ষণের সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে উর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের ভ্রুকুটি রয়েছে। উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিসের কর্তারা বলছেন, উত্তর প্রদেশের পূর্বাংশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। যার ফলে, দ্বিতীয় দফার নির্বাচনে চাঁদিফাটা রোদ থেকে খানিকটা হলেও স্বস্তি পেতে পারেন ভোটাররা। সোমবার থেকে পারদ নামবে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from রাজ্য

View All →