কোথাও রোদ কোথাও বৃষ্টি, গরমের অস্বস্তির মাঝেই আজ রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস!

বৈশাখের শুরু থেকেই গুমোট গরম বঙ্গ জুড়ে। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পূর্বাভাসের মাঝেই বৃহস্পতির সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আজ ও কাল ( ১৬ ও ১৭ এপ্রিল) রাজ্য জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বৃষ্টির ফলে গরম কমার ইঙ্গিত নেই।
Sponsored

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমানে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশ। রবিবার থেকে ফের আবহাওয়ার চরিত্র বদলাবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমে জেলায় তীব্র গরম অনুভূত হবে বলে জানিয়েছেন আবহবিদরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





