- • সোমবার - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস।বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।
- • মঙ্গলবার - নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় বিকেলের পর ৬০- ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কলকাতাতেও।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেড়ে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
- • বুধবার - কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দুই ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
- • বৃহস্পতিবার -নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।
হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায় ঝোড়ো হাওয়া বইছে। বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে।
বিকেলের পর কলকাতাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
ফতোয়া থেকে আন্দোলনে বাধা-কোন পথে দেশ? জানতে বই পড়ার ডাক বিমানের, চণ্ডীপাঠ নিয়েও মন্তব্য
16h ago

"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago







