Site Logo

উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি বঙ্গে 

EBBS Desk·
উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি বঙ্গে 

মার্চের প্রথম সপ্তাহে চড়ছে পারদ, বৃহস্পতিবার সকাল থেকেই যথেষ্ট গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (South Bengal weather)। হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তাই ভোরের দিকের হালকা শিরশিরানি অচিরেই বিলীন সূর্যের দাপটে। শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)।

Sponsored

Sranchi In Article

চলতি সপ্তাহে পার্বত্য এলাকায় শুষ্ক আবহাওয়া থাকলেও ঘূর্ণাবর্তের কারণে রবিবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বৃষ্টি ভিজতে চলেছে। আগামী সপ্তাহের প্রথম দু দিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →