Site Logo

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

EBBS Desk·
ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টিতে বেশ কিছু রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। রাত বাড়তেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) পরিমাণও বাড়ে শহর কলকাতায়। ভোট উপলক্ষে ছুটি থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষ থেকে যানবাহনের সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। তাই সন্ধ্যার পর বেশ কিছু জায়গায় জল জমলেও তাতে খুব একটা সমস্যা হয়নি। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়াতে ঝড়-বৃষ্টির কারণে লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) ।

Sponsored

Sranchi In Article

হাওয়া অফিস (Weather Department) প্রথম থেকেই জানিয়েছিল চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই প্রকৃতির মেজাজ বদলাবে। বুধবার ভোট বঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ ও রিম ঝিম বৃষ্টি চললেও সন্ধ্যের পর ঝমঝমিয়ে বর্ষন শুরু হয়। বৃহস্পতিতেও একই রকমের পরিস্থিতি থাকবে। মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইবে। কালবৈশাখী আর বৃষ্টির জোড়া ইনিংসে এক ধাক্কায় কিছুটা নিম্নমুখী তাপমাত্রা। সমুদ্র উত্তাল থাকাই আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উইকেন্ডে আবহাওয়া মনোরম থাকবে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে আগামী ৩-৪ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →