আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা!

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে (South Bengal weather)। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। বৃষ্টি (Rain) চলবে প্রায় সব জেলাতেই।
Sponsored

আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। রবিবার এবং সোমবার দুর্যোগ কমবে। উত্তরে জলপাইগুড়ির কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ— উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিও শুক্রবারও একই পরিস্থিতি থাকবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





