বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা গেছে। তবে অন্যান্য দিন সকালের ভ্যাপসা গরম কাটিয়ে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হলেও আজ ভোট থেকেই বৃষ্টিস্নাত কলকাতা- হাওড়া - হুগলি- উত্তর ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়তে বৃষ্টি খানিকটা বিরতি নিলেও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে বৃহস্পতিবার দিনভর প্রাকৃতিক দুর্যোগ চলবে।
Sponsored

অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার জেরেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং-কালিম্পং-জলপাইগুড়ি -আলিপুরদুয়ারে সর্তকতা জারি হয়েছে। হাওয়া অফিস বলছে, শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি কমতে শুরু করবে। শনি রবিতে ফের বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





