তারাপীঠের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রামপুরহাটের একটি হোটেলে আগুন (Fire breaks Out in Rampurhat) । শনিবার রাতে সানঘাটা পাড়া মোড়ে অবস্থিত হোটেল তাজ প্যালেসের (Taj Palace) কিচেন চিমনি থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত বিষয়টি নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় দমকলে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে চিমনি থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা গেলেও পরবর্তীতে গল গল করে কালো ধোঁয়া নির্গত হতে থাকে। দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছতেই কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন সময়মতো আগুন নজরে না এলে বড় প্রাণহানি ঘটতে পারতো।কয়েকদিন আগেই তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই রামপুরহাটের হোটেলে আগুন লেগেছে খবর পেতেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার পর ফের হোটেলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
















