Site Logo

১ জুলাই থেকে শিয়ালদহের আট স্টেশনে বন্ধ রিজার্ভেশন কাউন্টার, চরম ক্ষোভ যাত্রীদের

EBBS Desk··1 min read
১ জুলাই থেকে শিয়ালদহের আট স্টেশনে বন্ধ রিজার্ভেশন কাউন্টার, চরম ক্ষোভ যাত্রীদের

শিয়ালদহ ডিভিশনের দৈনিক রেলযাত্রীদের জন্য এক বড়সড় ধাক্কা। আগামী মাসের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকেই শিয়ালদহ ডিভিশনের আটটি গুরুত্বপূর্ণ স্টেশনে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে সংরক্ষিত আসনের টিকিট কাটার কাউন্টার বা পিআরএস কাউন্টার। পূর্ব রেলের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেলের এই আকস্মিক পদক্ষেপে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 

Sponsored

Sranchi In Article

রেল সূত্রে খবর, মূলত কাজের চাপ এবং অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলি খতিয়ে দেখেই এই কাউন্টারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে স্টেশনগুলিতে এই পরিষেবা বন্ধ হচ্ছে, তার মধ্যে উত্তর শাখার আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড ও মছলন্দপুর স্টেশন রয়েছে। অন্যদিকে দক্ষিণ শাখার ঢাকুরিয়া এবং বজবজ লাইনের নিউ আলিপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টারও এই তালিকায় রয়েছে। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নিকটবর্তী অন্য কোনও পিআরএস কাউন্টার অথবা আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং করেন। 

Sponsored

Merlin In Article

রেলের এই যুক্তিতে অবশ্য একেবারেই কান দিতে নারাজ সাধারণ যাত্রীরা। প্রবীণ নাগরিক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তিতে সড়গড় নন এমন বহু মানুষের দাবি, নিজের স্টেশনে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে তাঁদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে। অন্য স্টেশনে গিয়ে টিকিট কাটতে গেলে একদিকে যেমন সময় ও অর্থ অপচয় হবে, তেমনই অন্য কাউন্টারের চত্বরে ভিড়ের চাপ বাড়বে। দূরবর্তী কাউন্টারে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারলে সেদিন আর টিকিট কাটার সুযোগই মিলবে না বলে আশঙ্কা করছেন অনেকে। রেলের এই জনবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনের যাত্রী সংগঠনের পক্ষ থেকে আর্জি জানানো শুরু হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →