"শুধুমাত্র আমাদের প্রাপ্ত স্বাধীনতাকেই নয়, বরং তার সাথে আসা দায়িত্বকেও সম্মান জানাই"- ৮০তম স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, "পরবর্তী অধ্যায়টা আপনাদেরই লিখতে হবে।"
স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে কলকাতার রেড রোড থেকে শুরু করে দিল্লির লালকেল্লা- সর্বত্রই বর্ণাঢ্য অনুষ্ঠান। ৮০ তম স্বাধীনতা দিবসে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, "এই স্বাধীনতা দিবসে, আমরা শুধুমাত্র আমাদের প্রাপ্ত স্বাধীনতাকেই নয়, বরং তার সাথে আসা দায়িত্বকেও সম্মান জানাই।"
জেন হোয়াই থেকে জেন আলফা- সব তরুণ প্রজন্মের উদ্দেশ্যেই অভিষেকের বার্তা, "'জেন ওয়াই' (Gen Y), 'জেন জি' (Gen Z), 'জেন আলফা' (Gen Alpha) এবং ভারতের প্রতিটি তরুণ-তরুণীর উদ্দেশে বলছি—ভারতের পরবর্তী অধ্যায়টি আপনাদেরই লিখতে হবে।সীমাহীন স্বপ্ন দেখুন। নির্ভয়ে প্রশ্ন তুলুন। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গঠনমূলক কাজ করুন। ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ান।"
ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিষেক লেখেন, "আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের একটি স্বাধীন ভারত উপহার দিয়েছেন। তাঁদের সাহসিকতার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা হলো তাঁদের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাঁদের স্বপ্নের যোগ্য এক ভারত গড়ে তোলা।"
This Independence Day, we honour not just the freedom we inherited but the responsibility that came with it.
— Abhishek Banerjee (@abhishekaitc) August 15, 2026
To Gen Y, Gen Z, Gen Alpha and every young Indian: the next chapter of India is yours to write.
Dream without limits. Question without fear. Build with purpose. Stand up…
আগামীর দায়িত্ব যে তরুণ প্রজন্মের হাতে তা ছত্রে ছত্রে বুঝিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লেখেন, "যে নেতৃত্বের বা মশালটি এখন নতুন প্রজন্মের হাতে। সাহস, দৃঢ় প্রত্যয় ও গর্বের সঙ্গে তা বহন করুন।বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!"
















