এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল বরকত (৫৪) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে মানসিক ও শারীরিক অবসাদ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
Sponsored

মৃত আবুল বরকত মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তাঁকে বিএলও-র দায়িত্ব পালন করতে হচ্ছিল। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই ভোটার তালিকার কাজ নিয়ে প্রচণ্ড উৎকণ্ঠায় ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন আবুলবাবু। তড়িঘড়ি তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সরকারি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে কর্মীদের ওপর যে মানসিক চাপ তৈরি করা হচ্ছে, তারই করুণ পরিণতি এই মৃত্যু। এর আগেও রাজ্যে বেশ কয়েকজন কর্মীর একইভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএলও-দের সংগঠনগুলি ইতিপূর্বেই কাজের বোঝা কমানোর দাবি জানিয়ে আসছিল। এই মর্মান্তিক ঘটনার পর সেই দাবি আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
7h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
10h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
11h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
14h ago
