আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর মিলবে আজ। নির্বাচন কমিশন (ECI) সূত্রে খবর শুক্রবার দ্বিতীয়ার্ধে এই তালিকা প্রকাশিত হতে পারে। গত সোমবার মধ্যরাতে প্রথম তালিকা প্রকাশের পর থেকে তিনদিন ধরে কমিশনের ওয়েবসাইটে সমস্যার কথা জানা যায়। রাজ্যের প্রায় সব ভোটারদের নাম রাতারাতি 'বিচারাধীন' তালিকায় চলে যাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে আমজনতার মনে। পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal, CEO West Bengal) বলেন, কমিশনের ওয়েবসাইট নাকি ' 'হ্যাক' হওয়ার কারণে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তাহলে কি আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নির্ভুলভাবে প্রকাশিত হবে? কতজন বিচারাধীনের নামের নিষ্পত্তি হয়েছে? এদিন সকাল পর্যন্ত এ প্রশ্নের সদুত্তর নেই কমিশনের কাছে।
Sponsored

বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকরা যতগুলি নাম চূড়ান্ত করে সই করে পাঠাবেন, ততগুলিই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। ফলে এখনই মোট সংখ্যার নির্দিষ্ট হিসাব দেওয়া সম্ভব নয়।পুরো প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে চলছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে দাবি, বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে বলেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সোমবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছিল।এদিকে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের দাবি ও অভিযোগের নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশমতো বিচার বিভাগীয় ট্রাইবুনাল গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে। আজ নিউটাউনে সম্ভাব্য স্থান খতিয়ে দেখতে যাবেন স্বয়ং মুখ্য নির্বাচনী আধিকারিক।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
2h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
10h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
11h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
12h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
13h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
13h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
14h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
17h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
18h ago
