কলকাতা ২৮°সে
ব্রেকিং
ছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
রাজ্য

একফোনেই পাওয়া যায় অনুমতি: মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা শাহর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ”আমাদের সীমা সুরক্ষা নিয়ে যাই সহযোগিতার প্রয়োজন হোক, ফোন করলেই পারমিশন পাওয়া যায়। চিঠি তো পরে যায়।”

একফোনেই পাওয়া যায় অনুমতি: মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা শাহর

১০০দিন পেরিয়েছে রাজ্যের বিজেপি সরকারের। শুক্রবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাশে বসিয়ে তাঁর কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বলেন, “আমি শুভেন্দুজির ভুরি ভুরি প্রশংসা করতে চাই। যবে থেকে উনি এসেছেন, আমাদের সীমা সুরক্ষা নিয়ে যাই সহযোগিতার প্রয়োজন হোক, ফোন করলেই পারমিশন পাওয়া যায়। চিঠি তো পরে যায়।” সীমান্তে জন্য জমি দেওয়া নিয়ে আগের সরকারকে নিশানাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  

Sponsored

Sranchi In Article

তিনদিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। এদিন শিলিগুড়ির (Siliguri) SSB ফ্রন্টিয়ারের হেড কোয়ার্টারে যান। সেখানে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে সীমান্তে জন্য জমি দেওয়া নিয়ে আগের তৃণমূল সরকারকে নিশানা করেন শাহ। তাঁর কথায়, “শুভেন্দুজি বলেছেন, এই প্রথম এসএসবি-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার সুযোগ হয়েছে। আমি একটু সংশোধন করে বলছি, আমরা তো আগের মুখ্যমন্ত্রীকেও ডাকতাম। তিনি কখনও আসেননি। এসএসবি হোক বা বিএসএফ, এটা কোনও রাজনৈতিক দল বা সরকারি এজেন্সি নয়। এটা দেশের সীমায় সুরক্ষায় মোতায়েন শক্তি। দল, রাজনীতি নির্বিশেষে , তা সে বাংলাতেই হোক বা কেন্দ্রে, জওয়ানদের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত।”

কেন্দ্র-রাজ্য সমীকরণের তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, “সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই ১১২৯ একর জমি, যা ২০১৪ সাল থেকে চাইছিলাম আমরা, সেই জমি শুভেন্দুজি দিয়েছেন বিএসএফ ও এসএসবি-র জন্য। ২৯ একর জমি বাকি ছিল। আজ প্রাতঃরাশে এসেছিলেন, ভাবলাম এই প্রসঙ্গ তুলি। উনি বসেই বললেন, ২৯ একরের টাকা পেলেই, পরেরদিন পারমিশন হয়ে যাবে। এতটাই তৎপরতার সঙ্গে কাজ করছেন।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সমীকরণ তুলে ধরে তিনি বলেন, “এটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়। শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওঁকে। ঘণ্টার পর ঘণ্টা পশ্চিমবঙ্গের উন্নয়ন, সমস্যা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে অনুপ্রবেশ না রুখলে, বাংলা বা দেশ সুরক্ষিত থাকতে পারবে না। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার দেওয়া প্রয়োজন।”

রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়েও শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানের পরে SSB জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন শাহ।  

এই প্রথম স্বাধীনতা দিবসে লালকেল্লায় বেজেছে ‘বন্দে মাতরম’। সেই প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, স্বাধীন ভারত কেমন হবে, তা একটি গানেই বলে দিয়েছিলেন। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই পাবেন অতিরিক্ত ডিএ

২২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বেতনভোগী কর্মীদের জন্য স্বস্তি, পেশা কর নিয়ে বড় ঘোষণা রাজ্যের

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

অস্পৃশ্য নয় দীপ্সিতাও, যাদবপুর কাণ্ডে বিজেপির বিরুদ্ধে এক জোটে লড়াইয়ের বার্তা কল্যাণের

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হু-হু করে বাড়ছে চিনির দাম, উৎসবের মরশুমের আগে সমস্যায় সাধারণ মানুষ

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ, টাকা না পেয়ে পথে মহিলারা

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

যাদবপুরের পরে এবার মেদিনীপুর! এসএফআইয়ের মিছিলে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

২১/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →